কুড়ির শুরু চল্লিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ান ক্যাম্পবেল
রায়ান ক্যাম্পবেল

২০০২ সালে মোটে দুটি ওয়ানডে খেলেই হারিয়ে গিয়েছিলেন রায়ান ক্যাম্পবেল। ১৩ বছরেরও বেশি সময় পরে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন কাল। এবার অবশ্য দল পাল্টে হংকংয়ের হয়ে। কাল নাগপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা ক্যাম্পবেল খেললেন ৪৪ বছর ৩০ দিন বয়সে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে অভিষেক এবং সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়—দুটো রেকর্ডই এখন ক্যাম্পবেলের। দুই রেকর্ডেই ক্যাম্পবেল পেছনে ফেলেছেন সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ তৌকিরকে। ৪৩ বছর ১৭৬ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা তৌকির তিন ম্যাচের ক্যারিয়ারের শেষটি খেলেছিলেন তিন দিন পরে।

৪০ পেরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক

বয়স                    ব্যাটসম্যান            ম্যাচ                  ভেন্যু        সাল

৪৪ বছর ৩০ দিন    রায়ান ক্যাম্পবেল    হংকং-জিম্বাবুয়ে       নাগপুর     ২০১৬

৪৩ বছর ১৭৬ দিন  মোহাম্মদ তৌকির    আমিরাত-স্কটল্যান্ড   এডিনবরা   ২০১৫

৪২ বছর ২৬৯ দিন   খুররম খান          আমিরাত-হল্যান্ড      সিলেট     ২০১৪

৪২ বছর ১৭২ দিন   নাজিব আমর        হংকং-নেপাল          চট্টগ্রাম     ২০১৪

৪০ বছর ১৪ দিন     মুনির দার           হংকং-আফগানিস্তান   চট্টগ্রাম     ২০১৪

* টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে পাকিস্তানের রেফাতউল্লাহ মোহাম্মদের (৩৯ বছর ২০ দিন)।