কে কবার ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ম্যাচ ও সিরিজ সেরা—দুটিই হলেন তামিম। ছবি: এএফপি
কাল ম্যাচ ও সিরিজ সেরা—দুটিই হলেন তামিম। ছবি: এএফপি

আতহার আলী খানকে দিয়ে শুরু। সে-ও ১৯৯০ সালের ঘটনা। যদিও বাংলাদেশের কোনো খেলোয়াড়ের ম্যাচসেরা হওয়ার ছবিটি নিয়মিত হতে সময় লেগেছে ঢের। বাংলাদেশ যে জিততই কালেভদ্রে। আর পরাজিত দলে থেকেও ম্যাচসেরা হওয়া বিরলই, আতহার নিজেও অবশ্য তা-ই হয়েছিলেন।

তাঁর পর ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের আরও ৩৪ জন খেলোয়াড় ম্যাচসেরা হয়েছেন। অনেকে হয়েছেন একাধিকবার। সাকিব আল হাসান নিজে যেমন ওয়ানডেতে ম্যাচসেরা হয়েছেন ১৮ বার। সিরিজ সেরা হয়েছেন ৫ বার। কাল ওয়ানডেতে চতুর্থবারের মতো সিরিজ সেরা হলেন তামিম। ম্যাচসেরা হলেন ১৪তম বারের মতো।

আসুন দেখে নিই, বাংলাদেশের পক্ষে কে কতবার ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন। এখানে অবশ্য তালিকায় সেসব খেলোয়াড়দের রাখা হয়েছে, যাঁরা অন্তত একবার সিরিজ সেরা হয়েছেন।

খেলোয়াড়

ম্যাচ

ম্যাচসেরা

সিরিজ সেরা

সাকিব আল হাসান

১৮৮

১৮

৫

তামিম ইকবাল

১৮২

১৪

৪

মাশরাফি মুর্তজা

১৮৮

১১

২

মো. আশরাফুল

১৭৫

৭

০

শাহরিয়ার নাফীস

৭৫

৭

৩

আবদুর রাজ্জাক

১৫৩

৫

২

মুশফিকুর রহিম

১৮৭

৫

৪

আফতাব আহমেদ

৮৫

৪

১

মোস্তাফিজুর রহমান

৩০

৩

১

সৌম্য সরকার

৩২

৩

১