কেকেআরের একাদশে উপেক্ষিতই সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে সাকিবের এমন রূপ দেখার সুযোগই দিচ্ছে না কলকাতা। ফাইল ছবি
আইপিএলে সাকিবের এমন রূপ দেখার সুযোগই দিচ্ছে না কলকাতা। ফাইল ছবি

অবসরে কী করেন সাকিব? প্রশ্নটা জিজ্ঞেস করতেই পারেন এখন সাংবাদিকেরা। এবারের আইপিএলটা যে সাকিব আল হাসানের সামনে অখণ্ড অবসর এনে দিচ্ছে। কলকাতা নাইট রাইডার্স একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে। কিন্তু দলে জায়গা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের!

আইপিএলে কলকাতার প্রথম ম্যাচ খেলার সুযোগ ছিল না সাকিবের। জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ব্যস্ত ছিলেন তখন। এরপর থেকেই কলকাতার স্কোয়াডে আছেন। কিন্তু পরের তিন ম্যাচেই উপেক্ষিত ছিলেন সাকিব। আজ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষেও ভাগ্য বদলায়নি তাঁর। চার বিদেশির কোটায় দলে আছেন সুনীল নারাইন, ক্রিস ওকস, কলিন ডি গ্র্যান্ডহোম ও নাথান কোল্টার-নাইল। ইউসুফ পাঠান, গ্র্যান্ডহোম ও হঠাৎ করেই অলরাউন্ডার বনে যাওয়া নারাইনে সাকিবের অবস্থান এমনিতেও দুর্বল হয়ে গেছে দলে। কলকাতাও আইপিএলে আছে ভালো অবস্থানে।
আজ দিনের পরের খেলায় মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব। হায়দরাবাদের হয়ে মোস্তাফিজকে দেখা যায় কি না, সেটাই এখন কৌতূহল জাগাচ্ছে।