প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হলে নিজের কথা ভুলে যেতে হয়। সবার আগে প্রাধান্য পায় দল। কে জানে সে জন্যই বোধ হয় নিজের নাম থেকে ‘আমি’ অংশটাই বাদ দিয়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। নামের বানান থেকে ফেলে দিলেন ইংরেজি অক্ষর ‘আই’! নেপিয়ারের টি-টোয়েন্টি ম্যাচে ৭৩ রানের দুর্দান্ত ইনিংসটা যখন খেলছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক, তখন তাঁর জার্সিতে নাম লেখা ছিল উইলামসন! ধারাভাষ্যকারেরা ভুলটা ধরেছেন তখনই। ম্যাচ শেষে উইলিয়ামসন অবশ্য ব্যাপারটিতে মজাই খুঁজে পেয়েছেন, ‘আমি তখনই বুঝেছি। আমাকে একটা শার্ট পরতে হতো এবং কেউ আমার নাম ভুল লিখেছে। কিন্তু আমার একই রকম লেগেছে।’ ভুল নামে খেলেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস, এই ‘উইলামসন’ নিয়মিত দেখা দিলে প্রতিপক্ষকে উদ্বিগ্ন থাকতেই হবে! ডেকান ক্রনিকলস।