কেপিকে আবারও 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয় সম্ভবত কেভিন পিটারসেনের ফেরার সম্ভাবনা। ইংল্যান্ডের বিশ্বকাপ ব্যর্থতাকে প্রায় ছাপিয়ে গেছে কেপি-অধ্যায়ের নতুন মোড়। জাতীয় দলে ফেরার আশায় এবার আইপিএল ছেড়ে সারের হয়ে কাউন্টি খেলবেন পিটারসেন। তবে কেপির রোমাঞ্চ হয়তো অনেকটাই কমিয়ে দেবে পিটার মুরসের মন্তব্য। কালই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছে ইংল্যান্ড দল। গ্যাটউইক বিমানবন্দরে ইংল্যান্ড কোচ আরও একবার বললেন, কেপির জন্য দুয়ার এখনো বন্ধ, ‘ক্যারিবিয়ান সফরে তো কেভিন নেই, কাজেই ওর দিকে মনোযোগ দেওয়ার কোনো কারণ দেখছি না আমি। আমার মনোযোগ হলো এই ১৬ জনের দিকে, অধিনায়ক অ্যালিস্টারকে সহায়তা করার দিকে। গত গ্রীষ্মটা কঠিন গেছে আমাদের। আমরা আক্রমণাত্মক ও ইতিবাচক ক্রিকেট খেলতে শুরু করেছি। মনোযোগ এখন সেদিকেই। আমার মতে, কেভিন তো রাডারেই নেই। কাজেই ওকে নিয়ে আমার বা অধিনায়কের ভাবনা নেই।’ রয়টার্স।