কেপিকে মরগানের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এউইন মরগানের নেতৃত্বের অন্যতম প্রধান সমর্থক কেভিন পিটারসেন। বহুদিন থেকে বলে আসছিলেন অ্যালিস্টার কুককে সরিয়ে মরগানকে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক করা উচিত। মরগানের ব্যাটিংয়েরও ভক্ত পিটারসেন, দুজনের সম্পর্ক দারুণ বলেই জানে সবাই। সেই মরগান দায়িত্ব পেয়ে জানিয়ে দিলেন, তাঁর দলেও জায়গা নেই পিটারসেনের।
প্রশ্ন উঠতে পারে নতুন করে পিটারসেনের ফেরার প্রসঙ্গ কেন? প্রসঙ্গ আসলে বারবার তুলছেন কেপিই। সংবাদমাধ্যমে অনেকবার বলেছেন, বিগ ব্যাশের ধারাভাষ্যেও জানিয়েছেন ফেরার আশাবাদ। সেদিন তো ধারাভাষ্যে কেপি এই দাবিও করলেন যে মরগান তাঁকে ইংল্যান্ডের ওয়ানডে দলে ফেরত চান! তবে মরগানের কথার পর এবার হয়তো দমে যেতে বাধ্য হবেন পিটারসেন, ‘আমার মনে হয় এটা সবকিছু পরিষ্কার করে দেওয়ার একটি ভালো সুযোগ। সংবাদমাধ্যমে কথা বলার অনেক সুযোগ আছে কেভিনের, তুলে ধরতে পারে নিজের দৃষ্টিভঙ্গি। তবে আমি আমার দল নিয়ে খুব খুশি। ইংল্যান্ডকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এই দলটিই সম্ভাব্য সেরা। কেভিনকে নিয়ে আগের ভাবনাটা পাল্টায়নি। গত কয়েক মাসে, কিছুদিনে এটা বারবার বলা হয়েছে। আমিও আরেকবার পরিষ্কার করে দিলাম সেটি।’ এএফপি, ক্রিকইনফো।