কেপির ট্রিপল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এদিকে অ্যান্ড্রু স্ট্রাউস ‘ডিরেক্টর অব ইংলিশ ক্রিকেট’ হলেন আর ওদিকে ট্রিপল সেঞ্চুরি করলেন কেভিন পিটারসেন। যেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল ঘোষণার আগে স্ট্রাউসকে মনে করিয়ে দেওয়া, ‘আমার দিকেও চোখ রেখো!’ অনেকের হয়তো জানা আছে, স্ট্রাউস ইংল্যান্ড অধিনায়ক থাকার সময়েই তাঁর সম্পর্কে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের কাছে বিতর্কিত খুদে বার্তা পাঠানোর অভিযোগ উঠেছিল পিটারসেনের বিরুদ্ধে। সেই বিতর্কের রেশ ধরেই পরে দল থেকে ছিটকে পড়েছিলেন পিটারসেন। দুজনের সম্পর্কটা তিক্ত সেখান থেকেই।
পিটারসেন আসলেই বিবেচনায় আসবেন কিনা সেটা অবশ্য আজই বোঝা যাবে। নতুন দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম সংবাদমাধ্যমের সামনে আসবেন স্ট্রাউস। যেখানে উঠে আসতে পারে ইংলিশ ক্রিকেট নিয়ে স্ট্রাউসের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। পিটারসেন প্রসঙ্গও উঠতে পারে!
পরিকল্পনায় পিটারসেন আছেন কি না সেটা জানার অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে নিজের জায়গা থেকে যতটুকু করার সেটা করে রাখলেন ইংলিশ ব্যাটসম্যান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ক্যারিয়ার সেরা অপরাজিত ৩২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন লিস্টারশায়ারের বিপক্ষে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর আগের ক্যারিয়ার সেরা ইনিংস ছিল ২৫৪ রানের। বিবিসি।