কেপির বিস্ময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবকিছু ঠিকঠাক থাকলে এই বিশ্বকাপে খেলার কথা ছিল তাঁরও। হওয়ার কথা ছিল দলের ভরসা। কিন্তু সেই চাওয়া-পাওয়ার সীমা তিনি ছাড়িয়ে গেছেন। কেভিন পিটারসেনের ইংল্যান্ড-অধ্যায় শেষ অনেক আগেই। তবে পিটারসেন স্তম্ভিত আরেকজনকে না দেখে। ইংল্যান্ডের হয়ে পিটারসেনের সবশেষ স্মৃতি হয়ে আছে যে সিরিজ, সেই দুঃস্বপ্নের অ্যাশেজ সিরিজেই দলের একমাত্র আলোকবর্তিকা ছিলেন বেন স্টোকস। এবার আবার যখন অস্ট্রেলিয়ায় যাচ্ছে ইংল্যান্ড, জায়গা হয়নি স্টোকসের। বুধবার বিগ ব্যাশ অভিষেকে মেলবোর্ন রেনিগেডসের হয়ে ৩৭ বলে ৭৭ রানের খুনে ইনিংস খেলেছেন স্টোকস। বিগ ব্যাশ খেলতে পিটারসেনও এখন অস্ট্রেলিয়ায়। স্টোকসের ওই ইনিংসটি দেখার পর সাবেক ইংল্যান্ড অধিনায়ক বলছেন, ‘ওর ক্যারিয়ারের শুরুতেই আমি বলেছিলাম, ভবিষ্যতের এক তারকার জন্ম হতে যাচ্ছে। আমি স্তম্ভিত যে ওকে বিশ্বকাপ দলে রাখা হয়নি।’ আইএনএস।