কেপির শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে। এরপর থেকেই কেভিন পিটারসেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে বেড়ান ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান। কেপি এবার খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও। সেখানে জন্ম দিয়েছেন বিতর্কের। যে কারণে জরিমানাও গুনতে হচ্ছে তাঁকে।
বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের বিপক্ষে মেলবোর্ন স্টারসের হয়ে সেমিফাইনাল খেলার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন, যা মাঠ থেকে শোনা গিয়েছিল সরাসরি। এর জন্য ম্যাচ রেফারি পিটারসেনকে ৩ হাজার ৮২৪ ডলার জরিমানা করেছে।
বিগ ব্যাশে শাস্তি পাওয়া পিটারসেনকে এবারের আইপিএলেও দেখা যাবে না। শাস্তি-টাস্তির কারণে নয়, সারা বিশ্বে টি-টোয়েন্টি খেলে ক্লান্ত পিটারসেন নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রয়টার্স, ক্রিকেট অস্ট্রেলিয়া।