কেপির স্বপ্নের একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কেভিন পিটারসেন
কেভিন পিটারসেন
অকালেই শেষ হয়ে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার। মণিমুক্তোখচিত নয় বছরের ক্যারিয়ারে খেলেছেন অনেক নামী ক্রিকেটারের সঙ্গে। তাঁদের মধ্য থেকেই কেভিন পিটারসেন বেছে নিলেন তাঁর স্বপ্নের সেরা একাদশ—


বীরেন্দর শেবাগ
ক্রিকেটার হিসেবে দারুণ ইতিবাচক। একটি বা দুটি সেশনেই টেস্ট ম্যাচ জিতিয়ে দিতে পারতেন।
শচীন টেন্ডুলকার
জিনিয়াস ও সুপারস্টার। যেকোনো খেলার কিংবদন্তির মতোই অন্য সবার চেয়ে অনেকটা বেশি সময় পেতেন।
রিকি পন্টিং
তাঁর স্ট্রোক প্লের ঝাঁজ প্রতিপক্ষের মনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি অনুপ্রাণিত করত সতীর্থদেরও। আমাদের প্রজন্মের সেরা ব্যাটসম্যান।

জ্যাক ক্যালিস
ব্যাটিংয়ে তেমন কোনো দুর্বলতা ছিল না। এর সঙ্গে বোলিং তো ছিলই। আমার চোখে ক্যালিস, রাজা ক্যালিসই সর্বকালের সেরা ক্রিকেটার।
কুমার সাঙ্গাকারা
পরিশ্রমের দিক থেকে কারও সঙ্গে তুলনা চলে না। নিজেকে পুরো প্রস্তুত মনে করার আগ পর্যন্ত বলের পর বল মেরে যান। এ জন্যই তাঁর টেকনিক অদ্ভুত সরল।

অ্যান্ড্রু ফ্লিনটফ
৯০ মাইল গতিতে বল করতেন, ইচ্ছামতো বল পাঠাতেন মাঠের বাইরে, স্লিপে দুর্দান্ত ফিল্ডার, লড়াকু মেজাজ। এর চেয়ে বেশি কী চান আপনি?

অ্যাডাম গিলক্রিস্ট
ল্যাঙ্গার, হেইডেন, পন্টিং, মার্টিন ও ক্লার্কের পর ব্যাট করতে নেমে এক সেশনেই ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা ছিল। শেষ বলতে একেবারেই শেষ।
শেন ওয়ার্ন
আমার দলের অধিনায়ক হবেন তিনিই। প্রতিপক্ষের নেতিবাচক দুর্বলতাকে নিজেদের সক্ষমতা বানানোর আশ্চর্য ক্ষমতা ছিল ওয়ার্নির।

জেমস অ্যান্ডারসন
আমার দেখা সবচেয়ে দক্ষ বোলারদের একজন—সুইং, সিম—কৌশলী, অ্যাথলেট হিসেবেও অসাধারণ।

শোয়েব আখতার
অস্বাভাবিক গতি ছিল, নতুন বা পুরোনো দুই ধরনের বলেই সুইং করাতে পারতেন, শোয়েবের ওভার ও স্পেল ছিল দেখার মতো ব্যাপার।

গ্লেন ম্যাকগ্রা
একজন দুর্দান্ত উইকেটশিকারি। সেরা ব্যাটসম্যানদের আউট করেছেন। ব্যাটসম্যানকে একঘেয়েমিতে ভোগাতে ওর ক্ষমতা ছিল বিস্ময়কর। অস্ট্রেলীয় আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন।