কোচ ওদুম্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় কেনিয়ার অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। পরে ম্যাচ পাতানোর অভিযোগে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়েছেন। সেই মরিস ওদুম্বেকেই দলের ব্যাটিং কোচ করেছে কেনিয়া। আগামী মার্চে নেপালের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড কাপ লিগ কোয়ালিফায়ারে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে তাদের। এর আগে তিনটি বিশ্বকাপ খেলা ওদুম্বের শরণাপন্ন হলো তারা। ওদুম্বের সাবেক সতীর্থ টমাস ওডোয়ো কেনিয়ার প্রধান কোচ।