কোচ ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৫ সালে। এরপর ক্লাব ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলেছেন। কাজ করেছেন ধারাভাষ্যকার হিসেবে। এবার কোচিংয়ে অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের। চলতি মাসের শেষের দিকে ক্যানবেরাতে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার্স একাদশ–শ্রীলঙ্কা ম্যাচে স্বাগতিক দলের কোচের দায়িত্বে থাকবেন ক্লার্ক। রয়টার্স