কোচ দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভেঙ্কট লক্ষ্মণের সঙ্গে তাঁকেও বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটিতে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। আরও সরাসরি কোনো ভূমিকায় কাজ করার ইচ্ছায় রাহুল দ্রাবিড় তাতে রাজি হননি। তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে। ভারতের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের কোচ হচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক। আগামী জুলাইয়ে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে কাজ শুরু করবেন দ্রাবিড়। আসবেন আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। ইএসপিএনক্রিকইনফো।