কোচ হ্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বোলিং কোচ হওয়া। সেই লক্ষ্যের পথেই এক ধাপ এগোলেন রায়ান হ্যারিস। এ মাসেই শুরু স্মিথ-ওয়ার্নারদের দক্ষিণ আফ্রিকা সফরে দলের বোলিং কোচ হিসেবে কাজ করবেন ২৭ টেস্ট ও ২১টি ওয়ানডে খেলা সাবেক ফাস্ট বোলার। কোচিংয়ে অবশ্য আগেই একটু হাত পাকিয়েছেন ৩৬ বছর বয়সী হ্যারিস, এর আগে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। হ্যারিস ছাড়াও সফরে প্রধান কোচ ড্যারেন লেম্যানের সহকারী হিসেবে কাজ করবেন ডেভিড সেকার।