কোটান ফিরছেন আবাহনীতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর ক্রোয়েশিয়ার কোচ দ্রাগো মামিচ পারিবারিক কারণে দেশে গেছেন বেশ কয়েক দিন আগে। কিন্তু এখনো ফেরেননি। তাঁর জন্য অপেক্ষা করেও কোনো সাড়া মিলছে না। তাই বিকল্প কোচের কথা ভাবছে দলটি। বিকল্পও পেয়ে গেছে। তবে নতুন কেউ নয়, পুরোনো মুখই।
কাল আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু দিলেন তেমন খবরই, ‘জর্জ কোটান আবার ফিরতে চান। আমরা মামিচের জন্য এক-দুদিন অপেক্ষার পরও তিনি না ফিরলে কোটানকেই গতবারের মতো এবারও দায়িত্ব দিতে পারি। কোটান জানিয়েছেন, আগামী সপ্তাহেই ঢাকা আসতে তাঁর কোনো সমস্যা নেই।’
উল্লেখ্য, ২০০৩ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের কোচ ছিলেন এই অস্ট্রিয়ান। বর্তমানে ফিফায় চাকরি করছেন, সেই কাজের ফাঁকেই আবার নিতে পারেন আবাহনীর দায়িত্ব।