কোরি অ্যান্ডারসনের চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠের চোটের কারণে গত জুনে ইংল্যান্ড সফরের মাঝপথেই ফিরে এসেছিলেন দেশে। সেরে না ওঠায় নিউজিল্যান্ড অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন খেলতে পারেননি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও। তিন টেস্টের অস্ট্রেলিয়া সিরিজের আগে সেরে উঠবেন ভেবে তাঁকে রাখা হয়েছিল নিউজিল্যান্ড দলে। কিন্তু শেষ পর্যন্ত সেরে না ওঠায় বাদই দেওয়া হয়েছে ২৪ বছর বয়সী অলরাউন্ডারকে। তাঁর জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ক্রিকইনফো।