কোহলি আবার ১ নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটসম্যানের মাঠের পারফরম্যান্সের ছাপ পড়ল র‍্যাঙ্কিংয়েও। আইসিসি এলজি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের এক নম্বর জায়গাটা পুনরুদ্ধার করেছেন কোহলি। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠেছেন কোহলি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন সাব্বির রহমান। বোলিংয়ে মুস্তাফিজুর রহমান (১৯তম) এগোলেও শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান (১৩) ও আল আমিন (১৭)। বোলিংয়ের ১ নম্বর এখনো ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। তথ্যসূত্র: এলজি র‍্যাঙ্কিং।