কোহলি-কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার জীবনটা আমার প্রিয়জনদের জন্য!’ কথাটা বিরাট কোহলির। বিশ্বকাপের সেমিফাইনালে আনুশকা শর্মার উপস্থিতি এবং তাঁর ১ রানে আউট হওয়া নিয়ে সমর্থকেরা অনেক কিছুই করেছে। উইকেটে গিয়েই কোহলির আউট হওয়ার জন্য দুষেছেন আনুশকাকে। ভারতের কোথাও কোথাও পুড়েছে বলিউড অভিনেত্রীর কুশপুতুলও। এ নিয়ে সতীর্থরা তাঁর পক্ষে মুখ খুললেও নিশ্চুপ ছিলেন কোহলি। তবে পরশু মুখ খুললেন। এবং তাঁর কথায় বেরিয়ে এল এক সত্যিকার ‘প্রেমিকের’ চেহারা। সম্প্রতি বাবা হারানো ভারতের ক্রিকেট তারকা বললেন, প্রিয়জনদের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে তিনি প্রস্তুত, ‘আমার যারা কাছের মানুষ, সবাইকেই আমি দেখব, কোনো ভুল করব না।’ পরশু এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আনুশকাকে ঘিরে ওটা প্রশ্নটাকে অবশ্য চমৎকারভাবে ‘ডাক’ করলেন, ‘কিছু ব্যাপার থাক না গোপনে, শুধু আমাদের মধ্যে।’ ওয়ানইন্ডিয়া নিউজ।