কোহলি না রুট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইঁদুরদৌড়’টা ভালোই জমে উঠেছে বিরাট কোহলি ও জো রুটের মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরের সর্বোচ্চ রান সংগ্রহের দৌড়ে কাল এগিয়ে গেলেন কোহলি। এ বছর সব ধরনের ক্রিকেটে রুটের রান ২৩৯৯। কোহলি কাল দিনটা শুরু করেছিলেন ২৩৪৫ রানে। দিনের তৃতীয় বলে উইকেটে এসেছেন, দিন শেষ করেছেন অপরাজিত ১৪৭ রানে। কাল পর্যন্ত ২০১৬ সালে ৪০ ইনিংসে ব্যাট করেছেন কোহলি, তাতেই করেছেন ২৪৯২ রান। আজ সেটা বাড়িয়ে নেওয়ারও সুযোগ আছে। অবশ্য এখনো এই টেস্টে কোহলি-রুট দুজনেরই একটি করে ইনিংস বাকি আছে, বাকি আছে সিরিজের পঞ্চম টেস্টও। দেখা যাক, দুজনের কে পারেন রিকি পন্টিংয়ের এক বছরে ২৮৩৩ রান করার রেকর্ডটি ভাঙতে।

.
.

এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান

২৮৩৩

রিকি পন্টিং

ইনিংস: ৫৮

২০০৫

২৮১৩

কুমার সাঙ্গাকারা

ইনিংস: ৫৬

২০১৪

২৬৯২

কেন উইলিয়ামসন

ইনিংস: ৪৬

২০১৫

২৬৫৭

রিকি পন্টিং

ইনিংস: ৪৯

২০০৩

২৬২৬

রাহুল দ্রাবিড়

ইনিংস: ৬২

১৯৯৯