কোহলি ভয়ংকর

বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। রান তাড়া করার সময় তাঁর ব্যাট হয়ে ওঠে আরও ভয়ংকর। পুনের মাঠে পরশু ইংল্যান্ডের ৩৫০ রান তাড়া করে দলকে জিতিয়ে আবারও সেটির প্রমাণ দিলেন ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক। তাড়া করে দলকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে টপকে গেছেন শচীন টেন্ডুলকারকেও। বিরাট কোহলিকে ‘দ্য চেজার’ তাই বলাই যায়। সংখ্যায় সংখ্যায় কোহলি-মাহাত্ম্য—
১৭
ওয়ানডেতে পরে ব্যাট করে শচীন টেন্ডুলকারের সমান সর্বোচ্চ ১৭টি সেঞ্চুরি এখন বিরাট কোহলিরও।
৯৬
১৭টি সেঞ্চুরি পেতে কোহলির খেলা ইনিংস। টেন্ডুলকারের লেগেছে ২৩২ ইনিংস।
১৫
রান তাড়া করে ভারত জয় পেয়েছে এমন ১৫টি ম্যাচে সেঞ্চুরি করে টেন্ডুলকারকে (১৪) ছাড়িয়ে গেলেন কোহলি।
৩
ওয়ানডেতে সাড়ে তিন শ বা তার বেশি রান তাড়া করে জেতার ঘটনা আছে মোট ছয়টি। এর তিনটিই ভারতের। তিনটি ম্যাচেই সেঞ্চুরি করেছেন কোহলি।
৮
কোহলির অভিষেকের পর তিন শ বা এর বেশি রান তাড়া করে আটটি ম্যাচ জিতেছে ভারত। এর ছয়টিতেই সেঞ্চুরি আছে কোহলির।
l কোহলির অভিষেকের পর ভারত তিন শর বেশি রান চেজ করেছে ২৬ বার। জয় আটটি। কোহলি-যুগের আগে ৩৫ ম্যাচে জয় ছিল সাতটি।
l পরে ব্যাট করা ম্যাচগুলোয় কোহলির ব্যাটিং গড় ৬৪.৩০। আগে ব্যাট করে তাঁর গড় ৪১.৫৭। ওয়ানডেতে কোহলির ক্যারিয়ার গড় ৫৩.৪১।
l রান তাড়া করে ভারতের জেতা ম্যাচগুলোয় কোহলির গড় ৯০.৯০।
l রান তাড়া করে জেতা খেলাগুলোয় কোহলির করা ১৫টি সেঞ্চুরির ১৪টিই দিবারাত্রির ম্যাচে। সূত্র: ক্রিকইনফো।
কোহলিকে নিয়ে তাঁরা
‘বিরাট কোহলি
অন্য গ্রহের’
মাইকেল ভন
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক
‘বিরাট কোহলি ক্রিকেটের ক্রিস্টিয়ানো রোনালদো’
নাসের হুসেইন
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক