কোহলিদের দ্বিগুণ ম্যাচ ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোহলি-অশ্বিনদের জন্য বড় সুখবরই বলতে হবে। এক লাফে টেস্ট ম্যাচ ফি দ্বিগুণ হয়ে যাচ্ছে তাঁদের! ভারতীয় খেলোয়াড়েরা এত দিন প্রতিটি টেস্টে একাদশে থাকলে ম্যাচ ফি হিসেবে পেতেন প্রায় ৭ লাখ রুপি। তবে সেটাকে এখন বাড়িয়ে ১৫ লাখ রুপি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনকি রিজার্ভ খেলোয়াড়দের ম্যাচ ফিও বাড়িয়ে ৭ লাখ রুপি করা হয়েছে। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেছেন, ভারতীয় খেলোয়াড়েরা টেস্ট ম্যাচকে যাতে অন্য সংস্করণের চেয়ে প্রাধান্য দেন, সে জন্যই এই প্রণোদনা। ক্রিকইনফো।