কোহলির ফিটনেস জোকোভিচের চেয়ে ভালো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিটনেসে জোকোভিচকে ছাড়িয়ে গেছেন কোহলি! ছবি: এএফপি।
ফিটনেসে জোকোভিচকে ছাড়িয়ে গেছেন কোহলি! ছবি: এএফপি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটার দিকে তাকালে বেশ ঈর্ষাই জাগতে পারে ক্রিকেট দুনিয়ার যেকোনো দলের। এক দলে এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, ক্রিস গেইল আর শেন ওয়াটসন! স্বপ্নের দল বা ড্রিম টিম শব্দটা প্রায়ই অনেক দলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু ডি ভিলিয়ার্স, কোহলি, গেইল আর ওয়াটসনকে নিয়ে যে দলের ব্যাটিং লাইন আপ, সে দল তো স্বপ্নের দলের চেয়েও বেশি কিছু!

এই তারকাদের এক সঙ্গে একই দলের সাজঘরে বসাতে আসলে খুব বড় স্বপ্ন দেখা জানতে হয়। স্বপ্নের এই দল নিয়ে অনেক কৌতূহল। কৌতূহল এই খেলোয়াড়েরা একে অন্যের সম্পর্কে কী বলেন তা নিয়ে। সবচেয়ে বেশি কৌতূহল বোধহয় এই ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে তরুণ কোহলিকে নিয়েই। কোহলি যেহেতু বেঙ্গালুরুর অধিনায়ক, ডি ভিলিয়ার্স তাঁর সম্পর্কে বলেছেন, ‘সে ক্রিকেট বিশ্বের অন্যতম গ্রেট ব্যাটসম্যান।’

ভারতের অন্যতম শীর্ষ দৈনিক দ্য হিন্দুর এক কলামে ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘কোহলির মধ্যে আছে ফিল্ডারদের চোখ ফাঁকি দেওয়ার অসাধারণ ক্ষমতা। একই সঙ্গে ওর রানিং বিটুইন দ্য উইকেটও অনন্য। এই দুইয়ের মিশেলে সে এখন বিশ্বের অন্যতম গ্রেট একজন ব্যাটসম্যান। বর্তমান ক্রিকেট বিশ্বে এমন আর কোনো ক্রিকেটার নেই, যে এত ধূর্ততার সঙ্গে ফিল্ডারদের মাঝখান দিয়ে জায়গা করে বল সীমানার দিকে পাঠিয়ে দিতে পারে।’

স্বপ্নের দল নিয়ে আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে রীতিমতো উড়িয়েই দিয়েছে বেঙ্গালুরু। এবি, কোহলির দারুণ এক জুটিতে সেদিন রানের পাহাড় গড়েছিল তারা। আজও কি আবার দেখা যাবে এই দুজনের জাদু? আজ আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লির মুখোমুখি হবে তারা। সূত্র: জি নিউজ।