কোহলির ব্যাটে ভারতের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিজ জয় আগেই নিশ্চিত করে রেখেছিল ভারত। কাল রাঁচিতে পঞ্চম ও শেষ ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতার। লড়াই করেও কাল সেটা জিততে পারল না শ্রীলঙ্কা, ভারতের কাছে ৩ উইকেটে হেরে পেল ধবলধোলাইয়ের লজ্জা। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ৫০ ওভারে ২৮৬ রান করেছিল শ্রীলঙ্কা। ৬টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ম্যাথুস খেলেছেন ১১৬ বলে অপরাজিত ১৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস। কিন্তু ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরিতে তাঁকে ম্লান করে দিলেন প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলি। ১৩৯ রানের দুর্দান্ত এক ইনিংসে ৮ বল বাকি থাকতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়’। স্টার স্পোর্টস।