কোহলির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র একটি রান। তাহলেই আরেকটি রেকর্ড হয়ে যাবে ভারতের নতুন টেস্ট অধিনায়ক বিরাট কোহলির। এর আগে চারে ব্যাট করে কোনো সফরকারী ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে এক সিরিজে ৫০০ রান করতে পারেননি। সিডনি টেস্টেই সেই মাইলফলকে পা রাখতে চলেছেন কোহলি। আগের রেকর্ডটা ছিল শচীন টেন্ডুলকারের, ২০০৭ সালে ৪ টেস্টের সিরিজে। টেন্ডুলকার করেছিলেন ৪৮০ রান। গড়ের দিক দিয়েও কোহলি (৮৩.১৬) শীর্ষে, এরপরই টেন্ডুলকার (৮০)। তবে আরেকটা রেকর্ড ছুঁতে কোহলির চাই আরও ১২০ রান। সেটি করে ফেললেই ভাঙবেন অস্ট্রেলিয়ায় কোনো ভারতীয় ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রানের রেকর্ড। এই রেকর্ডটির মালিক এখনো রাহুল দ্রাবিড় (৬১৯ রান), ২০০৩-০৪ মৌসুমে।