কষ্ট ছাড়াই কেষ্ট মিলে গেল ক্রিস কেয়ার্নসের। এমনি এমনিই তাঁর পকেটে এসে গেল ২০ হাজার ডলার! সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডারকে ঘিরে বড় এক ভুল করে বসেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্রিকেটের আইনপ্রণেতা প্রতিষ্ঠানটি কিছুদিন আগে ব্রেন্ডন ম্যাককালামের একটি ভিডিও ছেড়েছিল। এমসিসি স্পিরিট অব ক্রিকেটে বক্তব্য দিয়েছেন গত ফেব্রুয়ারিতে অবসরে যাওয়া কিউই ব্যাটসম্যান, কথা বলেছেন ২০১২ সালে কেয়ার্নসের বিরুদ্ধে ওঠা ম্যাচ পাতানোর মামলা নিয়েও। ওই মামলায় সাক্ষ্যও দেন ম্যাককালাম, যা থেকে শেষ পর্যন্ত অব্যাহতি পেয়েছেন কেয়ার্নস। তো ম্যাককালামের বক্তব্যের ভিডিওটির শিরোনামেই গন্ডগোল করে এমসিসি লেখে, কেয়ার্নসের ম্যাচ পাতানো নিয়ে ম্যাককালাম। কিন্তু কেয়ার্নস তো তত দিনে আদালত থেকে মুক্তিই পেয়ে গেছেন। মানহানির জন্য ক্ষমা তো এমসিসিকে চাইতেই হয়েছে, গচ্চাও গেল ২০ হাজার ডলার। ডিএনএইন্ডিয়া।