কেয়ার্নসের ভাগ্য নির্ধারণ আজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস ধরে সাক্ষ্যপ্রমাণ নেওয়া শেষ হয়েছে। এখন জানার অপেক্ষা কী আছে ক্রিস কেয়ার্নসের ভাগ্যে। আর সেটা জানা হয়ে যেতে পারে আজই। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত স্থানীয় সময় আজ বিকেলে দিতে পরেন কেয়ার্নসের বিরুদ্ধে চলমান মামলার রায়। পথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও বিচার প্রভাবিত করার অভিযোগে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে মামলা চলছে সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডারের বিরুদ্ধে। সেখানেই ম্যাচ ফিক্সিং নিয়ে একে একে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছেন তাঁর একসময়ের সতীর্থ-প্রতিপক্ষরা। অভিযোগ প্রমাণ হলে আর্থিক জরিমানাসহ সর্বোচ্চ ৭ বছরের সাজা হতে পারে সাবেক কিউই অলরাউন্ডারের। ক্রিকইনফো।