কোকেন নিয়ে দুই বছর নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাজা। ক্যারিয়ার আপাতত ওখানেই থমকে গেল। ছবি: এএফপি
গত ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাজা। ক্যারিয়ার আপাতত ওখানেই থমকে গেল। ছবি: এএফপি

এপ্রিলে করাচিতে পেন্টাগুলার কাপে পাঞ্জাব বাদশাহর হয়ে খেলার সময় সংগৃহীত রাজা হাসানের মূত্রনমুনায় কোকেনের অস্তিত্ব ধরা পড়েছিল। সেটি পরীক্ষা হয়েছিল বিশ্ব মাদক-বিরোধী এজেন্সি (ওয়াডা) অনুমোদিত ভারতের এক পরীক্ষাগারে। নমুনার ফল পজিটিভ হওয়ায় ঘরোয়া-আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে রাজাকে দুই বছর নিষিদ্ধ করেছে পিসিবি।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে,‘ডোপ পরীক্ষায় উতরাতে না পারায় যেকোনো ধরনের ক্রিকেটে সে দুই বছর নিষিদ্ধ। মাদক-বিরোধী শিক্ষা ও পুনর্বাসন কর্মসূচি বাদে পিসিবির স্বীকৃতি বা আয়োজিত কোনো ধরনের ক্রিকেট বা ক্রিকে​টীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না রাজা। ’
গত বছর অক্টোবরে ওয়ানডেতে অভিষেক, সামনে ছিল বড় স্বপ্নের হাতছানি। ডোপ পাপে সব স্বপ্ন ভেঙে চুরমার ২২ বছর বয়সী পাকিস্তানের এই বাঁহাতি স্পিনারের। আপাতত ১টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টিতেই সীমাবদ্ধ রইল রাজার আন্তর্জাতিক ক্যারিয়ার। তথ্যসূত্র: এএফপি।