কোচ ম্যাকমিলান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগে ছিলেন অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ, এবার পাকাপাকিভাবেই নিউজিল্যান্ডের এই দায়িত্বটা পেলেন ক্রেইগ ম্যাকমিলান। কাল নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ম্যাকমিলানের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে। নিউজিল্যান্ডের হয়ে ৫৫টি টেস্ট ও ১৯৭টি ওয়ানডে খেলেছেন একসময়ের মারকুটে এই ব্যাটসম্যান। এএফপি।