কোচ হচ্ছেন পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচের ভূমিকায় দেখা যাবে পন্টিংকে। ফাইল ছবি
কোচের ভূমিকায় দেখা যাবে পন্টিংকে। ফাইল ছবি

সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়কদের তালিকায়ও আছেন। মানতেই হবে, রিকি পন্টিংয়ের ক্রিকেট–মস্তিষ্ক অন্য ধাতুতে গড়া। পন্টিংয়ের সেই ক্রিকেট–প্রজ্ঞা এবার কোচের ভূমিকায় দেখা যাবে। আগামী বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবে কাজ করবেন পন্টিং। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক জন রাইটের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পন্টিং। পরের বছর ৪ লাখ ডলারে তাঁকে কিনে নেয় মুম্বাই। আইপিএলের দলটির অধিনায়কত্বও পেয়েছিলেন তিনি। কিন্তু ৬ ম্যাচে মাত্র ৫২ রান করার পর পন্টিং নিজে থেকেই সরে দাঁড়ান। বাজে শুরুর পরও নতুন অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে সেবার আইপিএল জিতেছিল মুম্বাই। পরের বছর না খেললেও পরামর্শকের ভূমিকায় মুম্বাইয়ের বেশ কিছু ম্যাচের সঙ্গে ছিলেন পন্টিং। আর এবার একেবারে কোচের দায়িত্বই দেওয়া হলো তাঁকে। আগের কোচ রাইট এখন থেকে মুম্বাইয়ের প্রতিভা অন্বেষণ ও ক্রিকেট উন্নয়নের সঙ্গে জড়িত থাকবেন।
আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতাটা সুখকর হলে, কে জানে, হয়তো কোচ হিসেবে আরও বড় ভূমিকায় দেখা যাবে পন্টিংকে! ক্রিকইনফো।