কোচিং করাবেন হাডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অ্যাশেজের পরই। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটে ব্র্যাড হাডিন-অধ্যায় বোধ হয় শিগগিরই শেষ হচ্ছে না। কোচ হয়ে ফিরছেন সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ টেস্ট ও ১২৬টি ওয়ানডে খেলা হাডিন নিউ সাউথ ওয়েলস দলের সঙ্গে কাজ করবেন। তবে ভবিষ্যতে তাঁকে অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলের কোচ হিসেবেও দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন জাতীয় দলের কোচ ড্যারেন লেম্যান, ‘এ রকম একজনকে আমরা হারিয়ে যেতে দিতে পারি না। নিউ সাউথ ওয়েলসে সে কোচ হিসেবে কাজ শুরু করছে। তবে আমরা তাকে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে যুক্ত করতে চাই। এমনকি দরকার হলে জাতীয় দলের হয়েও সে কাজ করবে।’ হাডিনের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন লেম্যান। রয়টার্স।