প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি তাঁর আসল চেহারায় নেই। চ্যাম্পিয়নস ট্রফির লড়াইয়ে নামার আগে ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা এটিই। তবে কপিল দেব অভয় দিচ্ছেন ভারতের সমর্থকদের। সময়মতো কোহলি ঘুরে দাঁড়াবেন বলেই মনে করেন ভারতকে ১৯৮৩ বিশ্বকাপ জেতানো অধিনায়ক। গত মৌসুমে কোহলির ব্যাটে ছিল রানের ফোয়ারা। ১৬ টেস্টে করেছিলেন ৯৭৩ রান। কিন্তু ফেব্রুয়ারি-মার্চের অস্ট্রেলিয়া সিরিজ থেকেই যেন রানের খরা ভারত অধিনায়কের ব্যাটে। তিন টেস্টের পাঁচ ইনিংসে করেছেন ৪৬ রান। আইপিএলেও তাঁর মান অনুযায়ী ভালো করেননি। ১০ ম্যাচে করেছেন ৩০৮ রান। কিন্তু কপিল দেবের বিশ্বাস, চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি স্বমহিমায় ফিরবেন, ‘কোহলির ফর্ম নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আমি ওর সামর্থ্য আর প্রতিভা সম্পর্কে জানি। ভয় নেই, ও ফর্ম ফিরে পাবে। ওর রান না পাওয়ার কোনো কারণ দেখি না।’ টেলিগ্রাফ ইন্ডিয়া।