প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাক ঢাক গুড় গুড় চলছিল অনেক দিন থেকেই। এখানে-ওখানে দুজনকে দেখা যাচ্ছিল। কিন্তু প্রকাশ্যে কিছুতেই তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দী করা যাচ্ছিল না। কিছুদিন আগে ইন্ডিয়ান সুপার লিগের একটা ম্যাচে অবশেষে সেই পর্দাটা সরিয়ে ফেললেন দুজন। বোঝাই যাচ্ছিল, বিরাট কোহলি ও আনুশকা শর্মা এখন আর লুকোছাপা করছেন না। কিন্তু এর পরও যদি কানে ‘আপনারা কি একসঙ্গে আছেন?’ জাতীয় প্রশ্ন মধুবর্ষণ করতে থাকে, তাহলে তো সেটা ভালো লাগার কথা নয়। কোহলি ঠিক এই ব্যাপারটা নিয়েই বিরক্ত। এবার প্রচারমাধ্যমের কাছে অনুরোধ করেছেন, যেন দয়া করে তাঁদের নিয়ে আর ঘাঁটাঘাঁটি করা না হয়। পিটিআই।