কোহলির উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবাল আউট হওয়ার পর দুই হাত ছুড়ে এমন উদ্যাপন করলেন বিরাট কোহলি, যেন শিরোপাই জিতে গেছেন! খানিক পর মুশফিকুর রহিম আউট হতেই ভারত অধিনায়কের উদ্যাপন হলো আরও বিচিত্র। এবার জিব বের করে একটা ভঙ্গি করলেন বোলার কেদার যাদবের দিকে তাকিয়ে। দুটি ভঙ্গিই কিছুটা উদ্ভট, তবে কেন এমন উদ্যাপন কোহলির, সেটির একটা ব্যাখ্যা হয়তো দাঁড় করানো যায়। তৃতীয় উইকেটে ১২৩ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন তামিম-মুশফিক। তখন তো মনে হচ্ছিল, তিন শ রানও বাংলাদেশ পেরিয়ে যাবে সহজেই। ভুবনেশ্বর-বুমরা-অশ্বিন-পান্ডিয়া...নিয়মিত কোনো বোলার সাফল্য পাচ্ছিলেন না। তখনই খেললেন একটা ফাটকা। বোলিংয়ে নিয়ে এলেন কেদার যাদবকে। নিজের দ্বিতীয় ও ষষ্ঠ ওভারে তামিম ও মুশফিককে ফিরিয়েছেন এই অফ স্পিনার। ফাটকাটা এভাবে খেটে যাওয়াতেই কি এমন বিচিত্র উদ্যাপন কোহলির? হয়তো!