প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে ফর্মটা ভালোই যাচ্ছে। বিরাট কোহলির থাকার কথা ফুরফুরে মেজাজেই। অথচ সেই কোহলিই কিনা চড়াও হলেন সাংবাদিকের ওপর! ঘটনাটা গতকালের। পার্থের ওয়াকায় অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন, সেখানেই দেখতে পান ওই সাংবাদিককে। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু করেন অকথ্য ভাষায় গালাগাল। সতীর্থরা তো বটেই, সেই সাংবাদিকও হতবাক! আসলে আনুশকা শর্মাকে জড়িয়ে কোনো এক পত্রিকায় একটা খবর পড়েছিলেন ভারতীয় সহ-অধিনায়ক। ভেবেছিলেন ওই সাংবাদিকই লিখেছেন সেটি। মেজাজ ঠান্ডা হলে অবশ্য ভুল বুঝতে পেরেছেন। আরেক সাংবাদিকের মাধ্যমেও ক্ষমাও চেয়েছেন ওই সাংবাদিকের কাছে। এনডিটিভি।