কোহলির গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির গাড়ি
কোহলির গাড়ি

মোটরবাইকের প্রতি অনুরাগ মহেন্দ্র সিং ধোনির, গাড়ি ভালোবাসেন বিরাট কোহলি। ভারতের টেস্ট অধিনায়কের সংগ্রহে এখন একাধিক ব্র্যান্ডের গাড়ি। সর্বশেষ যুক্ত হলো অডির সীমিত সংস্করণের আর৮এলএমএক্স মডেল। বিশেষ এই গাড়ির মালিক হতে পেরে গর্বিত কোহলি, ‘সীমিত সংস্করণের আর৮এলএমএক্স পেয়ে আমি আনন্দিত। এই গাড়ির মাত্র ৯৯ জন মালিকের একজন হতে পেরে রোমাঞ্চিতও। গাড়ির বড় ভক্ত আমি, বিশেষ করে অডির।’ অডি আর৮ ও অডি কিউ৭ মডেলের গাড়িও আছে এই ব্যাটসম্যানের। তাঁর আরেকটি বিলাসবহুল গাড়ি কেনার সঙ্গে কেউ কেউ টেনে আনছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকেও। দুজনের বিয়ের ঘণ্টা বাজল বলে কানও পাতছেন তাঁরা! এনডিটিভি।