কোহলির টেন্ডুলকার-শরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের চেয়ে ভালো ব্যাটিং পরামর্শক আর কে হতে পারেন? দুঃসময়ে বিরাট কোহলি তাই শরণ নিয়েছেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক তাঁর এই সাবেক সতীর্থর। কিছুদিন ধরে কোহলির ব্যাটে রানের যে উষ্ণ প্রস্রবণ ছুটছিল, তাতে তাঁকেই বলা হচ্ছিল সময়ের সেরা ব্যাটসম্যান। সেই কোহলিই ইংল্যান্ড সফরে ব্যর্থ। দুঃসময় থেকে বেরিয়ে আসতে মুম্বাইয়ের বান্দ্রা-কার্লা কমপ্লেক্সে ব্যাটিং অনুশীলন করছেন ঘণ্টার পর ঘণ্টা। তাঁকে সাহায্য করতে অনুশীলনেই ছুটে গিয়েছিলেন টেন্ডুলকার। আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে টেন্ডুলকার তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছেন কোহলির স্টান্স, মুভমেন্ট। আলোচনা করেছেন সবকিছু নিয়ে। দিয়েছেন পরামর্শ। আইএএনএস।