কোহলির নালিশে বিরক্ত বোর্ড পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা খেলার মাঝে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ছবি: এএফপি
টানা খেলার মাঝে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ছবি: এএফপি
>ভারতের মতো ব্যস্ত সূচি ক্রিকেটে আর কারও নেই। তবে এ নিয়ে অধিনায়ক বিরাট কোহলির নালিশে বেশ বিরক্ত বোর্ড পরিচালক ডায়ানা এডুলজি

ভারত দলকে অনুসরণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলছে তো কদিন পরই বাংলাদেশকে আতিথ্য দিচ্ছে। বাংলাদেশ ভারত ছাড়তে না ছাড়তেই ওয়েস্ট ইন্ডিজ হাজির হয়েছিল। আপাতত নিউজিল্যান্ডে লম্বা এক পূর্ণাঙ্গ সফর খেলতে গেছেন বিরাট কোহলিরা। এরই ফাঁকে অস্ট্রেলিয়ার সঙ্গে এক দফা খেলে ফেলেছে তারা। এত ব্যস্ত সূচি ক্রিকেটে আর কারও নেই।

আইসিসির ভবিষ্যৎ সূচিতে ভারতকে এমনই ব্যস্ত দেখা যাবে। এ নিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগে মজা করে নালিশ শুনিয়ে দিয়েছেন অধিনায়ক কোহলি, ‘দিন দিন এমন অবস্থা দাঁড়িয়েছে যে পারলে সরাসরি স্টেডিয়ামেই নামিয়ে দেওয়া হবে (বিমানবন্দর থেকে)। আশা করি, ভবিষ্যতে সূচি করার আগে এসব ভাবা হবে।’ টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্টের লম্বা সফরের মাত্র তিন দিন আগে নিউজিল্যান্ডে নেওয়া পছন্দ না হওয়াতে অনুযোগ করেছিলেন কোহলি।

সে মন্তব্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পছন্দ হয়নি। পরিচালকদের কমিটির (সিওএ) প্রধান অমিতাভ চৌধুরী সংবাদমাধ্যমের সামনে এভাবে বোর্ডের সমালোচনা করায় কোহলিকে এক দফা কথা শুনিয়েছে। এবার সিওএর অন্য পরিচালক ডায়ানা এডুলজি কোহলির ব্যাপারে মুখ খুলেছেন। কোহলির এমন কথাবার্তায় নিজের বিরক্তি লুকাননি সাবেক ক্রিকেটার।

এডুলজি দাবি করেছেন, সফর সূচির ব্যাপারে কোহলি ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গে ২০১৭ সালেই কথা বলেছে বোর্ড, ‘এখন বিরাটের নালিশ শুনে বিস্ময় জাগছে। আমার মনে হয় সে এত বেশি ক্রিকেট খেলছে যে সে ভুলে গেছে, এমন সূচিতে সেই সায় দিয়েছে। আমরা খেলোয়াড়দের জোর করিনি। ওরা আগেই জানত নিউজিল্যান্ডে মাত্র তিন দিন আগে পৌঁছাবে। এটা প্রস্তাবেই লেখা ছিল। খেলোয়াড়েরা সম্মতি দেওয়ার পরই এ সূচি পাশ করা হয়েছে। আমরা খেলোয়াড়দের জিজ্ঞেস করেছিলাম কিছু বদলাতে চায় কি না। খেলোয়াড় ও কোচরা রাজি হওয়ার পরই শুধু আমরা ভবিষ্যৎ সূচি পাশ করেছি।’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের মাঝে কোনো বিশ্রাম না পেলেও ভারতের পারফরম্যান্সে এর কোনো প্রভাব দেখা যায়নি। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টিন টি-টোয়েন্টি জিতে এরই মাঝে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জিতে গেছে কোহলি ও তাঁর দলবল। কিন্তু এমস