কোহলির রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুশকা শর্মার সঙ্গে সম্পর্কটা কি তবে ভেঙেই গেল বিরাট কোহলির? গুঞ্জন অন্তত সে রকমই। আর সেই গুঞ্জনের পালে হাওয়া দিতে গিয়ে সাংবাদিকেরা পড়লেন কোহলির ক্ষোভের মুখে। মুম্বাইয়ে একটি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এসেছিলেন। সাংবাদিকেরা প্রশ্নটাও করল ঘড়ি নিয়েই। কিন্তু আপাতনিরীহ প্রশ্নের ভেতরেই লুকোনো ছিল বিষ। কোহলির কাছে জানতে চাওয়া হলো, ‘বলিউডের কোনো তারকাকে যদি ঘড়ি উপহার দিতে চান, কাকে দেবেন?’ প্রশ্নকর্তার গোপন উদ্দেশ্যটা বুঝতে পেরে প্রথমে বললেন, ‘আগে অবশ্যই আমার পরিবারের কাউকে দেব।’ পরে বললেন, অপ্রাসঙ্গিক প্রশ্ন করাটা পছন্দ করছেন না তিনি। কিন্তু সাংবাদিকেরা কি ছাড়ার পাত্র! আবার প্রশ্ন হলো, সম্পর্ক ব্যাপারটা কোহলি কীভাবে দেখেন? কোহলি এবার রেগে আগুন, ‘কার সঙ্গে সম্পর্ক? দেখুন, আমি তো আর ব্যক্তিগত সম্পর্কবিষয়ক পরামর্শক নই। এটা আমাকে জিজ্ঞেস না করে বরং কোনো বিশেষজ্ঞকে করুন না!’ ইন্ডিয়ান এক্সপ্রেস।