কোহলির সামনে কেবল নরেন্দ্র মোদি

সালমান খানকেও পেরিয়ে গেলেন বিরাট কোহলি। সামনে এখন কেবল নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর পর ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী সংখ্যা এখন ভারত অধিনায়কের। গতকাল সালমানকে টপকে দুই নম্বরে চলে এসেছেন কোহলি। ফেসবুকে মোদির অফিশিয়াল পেজে লাইকের সংখ্যা ৪ কোটি ২২ লাখ। কোহলি যেভাবে এগোচ্ছেন, তাতে মোদিকেও ছাড়িয়ে যেতে পারেন। কোহলির ফেসবুক অনুসারীর সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ। সালমানের ৩ কোটি ৫১ লাখ। এই তালিকার শীর্ষ দলে বলিউডেরই আধিপত্য। পাঁচজনই বলিউডের তারকা। শীর্ষ দশে খেলোয়াড় আছেন আর একজনই। ২ কোটি ৮৫ লাখ অনুসারী নিয়ে নয়ে আছেন শচীন টেন্ডুলকার। অবশ্য সেরা দশে ভারতীয় ক্রিকেট দলের অফিশিয়াল পেজও আছে; যার লাইকের সংখ্যা ২ কোটি ৮৬ লাখ। সারা বিশ্বে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী কিন্তু একজন ক্রীড়া তারকারই। শাকিরাকে সরিয়ে এক নম্বরে উঠে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকায় কোহলি আছেন ৫২ নম্বরে। টুইটারে কোহলিকে অনুসরণ করেন ১ কোটি ৬০ লাখ। ইনস্টাগ্রামে ১ কোটি ৪০ লাখ।
ভারতে ফেসবুকে সবচেয়ে লাইক | |
নরেন্দ্র মোদি | ৪২২৯০৫২৯ |
বিরাট কোহলি | ৩৫৭৩৪৪৬১ |
সালমান খান | ৩৫১২৪০৮৬ |
দীপিকা পাড়ুকোন | ৩৪০৪৯৭৮৩ |
প্রিয়াঙ্কা চোপড়া | ৩১৭৫৬২৬৬ |
ইয়ো ইয়ো হানি সিং | ৩০৪৮৩৩৯৯ |
ভারতীয় ক্রিকেট দল | ২৮৬৬৫৬৬৭ |
শচীন টেন্ডুলকার | ২৮৫৩৮৮৮৫ |
লাফিং কালারস | ২৮৪২৪৭৩৪ |
শ্রেয়া ঘোষাল | ২৮৩০০৬৮৬ |