কোহলির 'গ্রেট' সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক হিসেবে অভিষেকেই তিন অঙ্কে বিরাট কোহলি ছবি: এএফপি।
অধিনায়ক হিসেবে অভিষেকেই তিন অঙ্কে বিরাট কোহলি ছবি: এএফপি।

অধিনায়কের মতোই খেলে যাচ্ছেন বিরাট কোহলি। অ্যাডিলেড টেস্টে তাঁর সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ভালোই চোখ রাঙাচ্ছে ভারত। তাঁর এই সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ কিছুর স্বপ্নটাও ছড়িয়ে দিয়েছে ভারতীয়দের চোখে। কোহলি হচ্ছেন তৃতীয় ভারতীয় টেস্ট অধিনায়ক, যিনি তাঁর অধিনায়কত্বের অভিষেকে শতক হাঁকালেন। এই দলে কোহলি সঙ্গী হিসেবে পাচ্ছেন সুনীল গাভাস্কার বিজয় হাজারে ও দিলীপ ভেংসরকারের মতো তিন গ্রেটকেই।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫১৭ রানের জবাবটা ঠিকমতো দিতে ব্যাট হাতে ভারতীয় ব্যাটসম্যানদের দারুণ কিছু করে দেখানোটা যখন অবশ্য করণীয়, ঠিক তখনই অধিনায়কত্বের ভার সামলে দারুণ কিছুই করলেন কোহলি। অধিনায়ককে এই মিশনে দুর্দান্ত সহযোগিতা করলেন মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। অধিনায়কের সেঞ্চুরি ও বাকিদের হাফ সেঞ্চুরিতে অ্যাডিলেডে গত দুদিন হাওয়ায় উড়তে থাকা অস্ট্রেলীয়দের আজ মাটিতেই নামিয়ে এনেছে ভারত। মুরলি বিজয়ের ব্যাট থেকে এসেছে ৫২ রান। চেতেশ্বর পূজারা দেশের বাইরে খেলেছেন তাঁর সর্বোচ্চ টেস্ট ইনিংসটি (৭৩)। অজিঙ্ক রাহানেও কম যান না। তাঁর খাতায় উঠেছে ৬২ রান। 
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি উইকেট নাথান লায়নের। একটি করে উইকেট পেয়েছেন রায়ান হ্যারিস ও মিচেল জনসন।
ইনিংসটির যবনিকা পতন হয়েছে ১১৫ রানে। ১৮৪ বল খেলে সাজানো এই ইনিংসের এক পর্যায়ে মিচেল জনসনের এক বাউন্সার আঘাত করেছিল কোহলির হেলমেটে। মুহূর্তে বিচলিত থাকলেও কোহলি পাল্টা আক্রমণ চা​লিয়ে গেছেন। ভারতীয় ক্রিকেটের নতুন দিনের সূচনাকারীর এটি অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় তিন অঙ্কের ইনিংস। সূত্র: স্টার স্পোর্টস