প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টেস্টে ৮ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন অজিঙ্কা রাহানে। ভারতীয় ফিল্ডারের সামনে হাতছানি ছিল তিন ম্যাচ সিরিজে ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ভাঙার। পরের দুই টেস্টে চারটি ক্যাচ নিলেই চলত। কিন্তু রাহানে শেষ দুই টেস্টে নিতে পারলেন মাত্র দুটি ক্যাচ। মোট ১০ ক্যাচ নিয়েই অবশ্য ভারতীয় রেকর্ড ছুঁয়েছেন রাহানে। ১৯৯৪ সালে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টে ১০ ক্যাচ নিয়েছিলেন ভারতের সে সময়ের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ১২ ক্যাচ নিয়েছিলেন ইংল্যান্ডের জ্যাক ইলকিন। সিরিজটি অবশ্য ছিল পাঁচ ম্যাচের। তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১১টি ক্যাচ নিয়েছেন ইংল্যান্ডের টনি গ্রেগ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।