ক্যাচ নেওয়ায় সেরা যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের, সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের, সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকুর রহিমের। এই তথ্যগুলো কমবেশি সবারই জানা। কিন্তু উইকেটকিপারদের বাইরে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন কে জানেন কি? মাহমুদউল্লাহ। ৩২ টেস্টে ৩১টি ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। ২৫ ক্যাচ নিয়ে এরপরই আছে মোহাম্মদ আশরাফুলের নাম। আশরাফুল অবশ্য ম্যাচ খেলেছেন ৬১টি। তিন সংস্করণ মিলিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডারের নাম মাহমুদউল্লাহ। ৭৭ ক্যাচ নিয়ে যেখানে দুইয়ে সাকিব আল হাসান। সব দেশ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কান গ্রেট ক্যাচ নিয়েছেন ৪৪০টি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ
(আন্তর্জাতিক ক্রিকেট)
৯১
মাহমুদউল্লাহ
টেস্ট
৩১
ওয়ানডে
৪০
টি–টোয়েন্টি
২০
৭৭
সাকিব আল হাসান
টেস্ট
১৯
ওয়ানডে
৪১
টি–টোয়েন্টি
১৭
৭০
মাশরাফি বিন মুর্তজা
টেস্ট
৯
ওয়ানডে
৫২
টি–টোয়েন্টি
৯
৬৪
মোহাম্মদ আশরাফুল
টেস্ট
২৫
ওয়ানডে
৩৫
টি–টোয়েন্টি
৪
৬৩
তামিম ইকবাল
টেস্ট
১২
ওয়ানডে
৩৭
টি–টোয়েন্টি
১৪