ক্যামেরাবন্দী খেলোয়াড়েরা

ভারতের সঙ্গে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। এ নিয়ে প্রস্তুতি চলছে জোরেশোরেই। মঙ্গলবার বিকেলে ঢাকার সোনারগাঁও হোটেলে মাশরাফি-মুশফিক-সাকিবদের সঙ্গে কোচ ও কর্মকর্তারা এক নিবিড় আলোচনায় বসেন। আলোচনা শেষে বেরিয়ে আসছেন দুই বোলার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। ছবি: জাহিদুল করিম

ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে পেস বোলিংয়ে বাংলাদেশের দুই বোলার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। মঙ্গলবার বিকেলে ঢাকার সোনারগাঁও হোটেলে মাশরাফি-মুশফিক-সাকিবদের সঙ্গে কোচ ও কর্মকর্তাদের নিবিড় আলোচনা শেষে বেরিয়ে আসার সময় দুই বোলার ধরা পড়েন প্রথম আলোর ক্যামেরায়। ছবি: জাহিদুল করিম

রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। ছবি: জাহিদুল করিম

পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে ভালো বোলিং করায় ভারতের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিকেলে ঢাকার সোনারগাঁও হোটেলে মাশরাফি-মুশফিক-সাকিবদের সঙ্গে কোচ ও কর্মকর্তাদের নিবিড় আলোচনা শেষে সৌম্য সরকারের সঙ্গে বেরিয়ে আসছেন মুস্তাফিজুর রহমান। ছবি: জাহিদুল করিম

পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে ভালো বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান আর ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন সৌম্য সরকার। ভারতের সঙ্গে সিরিজে তাদের প্রতি সেই আশাই থাকবে ক্রীড়ামোদীদের। মঙ্গলবার বিকেলে ঢাকার সোনারগাঁও হোটেলে খেলোয়াড় কোচ ও কর্মকর্তাদের এক নিবিড় আলোচনা শেষে বেরিয়ে আসছেন মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। ছবি: জাহিদুল করিম