ক্যাম্পবেলের ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ান ক্যাম্পবেলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার জার্সিতে। ২০০২ সালে খেলা দুটি ওয়ানডেতেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল তাঁর। তবে ক্যারিয়ার পুনর্জীবিত করার আরেকটি সুযোগ পাচ্ছেন হংকংয়ে কোচ হিসেবে কাজ করা উইকেটকিপার-ব্যাটসম্যান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ৪৪ ছুঁই ছুঁই এই ক্রিকেটারকে এনে তুলল হংকং দলে। এমন প্রত্যাবর্তনে আরেক অস্ট্রেলিয়ান ‘বুড়ো’ ব্র্যাড হগের অবদানই দেখছেন ক্যাম্পবেল, ‘সব দোষ হগের। সে যদি ৪৪ বছরে খেলতে পারে, সবারই পারা উচিত!’ সিডনি মর্নিং হেরাল্ড।