ক্যারিবীয়দের লক্ষ্য ১৭৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি উইকেট পড়লো আমিরাতের, উল্লাস ক্যারিবীয় খেলোয়াড়দের ছবি: এএফপি
আরও একটি উইকেট পড়লো আমিরাতের, উল্লাস ক্যারিবীয় খেলোয়াড়দের ছবি: এএফপি

দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরোবার আগেই ৬ উইকেট হারিয়ে ফেলার পর কোনো দলের সাধারণত আর কিছুই করার থাকে না। ব্যতিক্রম ব্যাপার যে ঘটে না, তা না। অনেক সময় নিজের সারির ব্যাটসম্যানরা গড়ে তোলেন হঠাৎ​ প্রতিরোধ। সেই প্রতিরোধ শুরুর বিপর্যয় সামলে দলকে নিয়ে যায় লড়িয়ে পর্যায়ে। যেমনটা আজ আরব আমিরাতের ক্ষেত্রে ঘটল। ৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আমিরাতের সংগ্রহটা শেষ পর্যন্ত ভদ্রোচিত পর্যায়ে নিয়ে গেলেন দুই টেইল এন্ডার। আমজাদ জাভেদ ও নাসির আজিজের দুটি দুর্দান্ত ফিফটির ওপর ভর করে আরব আমিরাত স্কোরবোর্ডে তুলেছে ১৭৫ রান। 
আমজাদ জাভেদ ও নাসির আজিজের ব্যাটিং ছাড়া আরব আমিরাতের ইনিংসে বলার মতো নেই কিছুই। আমজাদ করেছেন ৫৬, নাসির ৬০। সেই সঙ্গে যুক্ত মোহাম্মদ নাভিদের ১৪। শুরুর বিপর্যয়কর পরিস্থিতির পর এই সংগ্রহ আমরাত শিবিরে হাসি না ফুটিয়ে যায়-ই না।
​ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার নিয়েছেন ৪ উইকেটে। মাত্র ২৭ রানের বিনিময়ে তুলে নেওয়া তাঁর এই চার উইকেট আমিরাতের ব্যাটিং-মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দেয়। জেরম টেলরের সংগ্রহ ৩ উইকেট। এর পাশাপাশি আন্দ্রে রাসেলের ২ উইকেট আর মারলন স্যামুয়েলসের তুলে নেওয়া উইকেটটি আমিরাতের ভ্রুকুটি বেশ ভালো ভাবেই এড়াতে সহায়তা করে ক্যারিবীয়দের।
এই প্রতিবেদন লেখার সময় লক্ষ্যের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৫ ওভারেই তাদের সংগ্রহ ২ উইকেটে ১১৪ রান। ফিরে গেছেন ডোয়াইন স্মিথ ও মারলন স্যামুয়েলস। সূত্র: এএফপি

আরও পড়ুন: