ক্যারিবীয় ক্রিকেটে সুবাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে চলছে ক্রিকেটারদের ঝামেলা। সংকটে অস্ট্রেলিয়ার ক্রিকেট। একই সমস্যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট খাদের কিনারায় গিয়ে পৌঁছেছে। তবে আঁধার কেটে ক্যারিবীয় উপকূলে দেখা দিয়েছে আলোর রেখা। গলতে শুরু করেছে বোর্ড আর খেলোয়াড়দের সম্পর্কের বরফ। আগামী মাসে ইংল্যান্ড সফরেই উইন্ডিজ দলে দেখা যেতে পারে ক্রিস গেইল, সুনীল নারাইন, ড্যারেন ব্রাভোদের মতো তারকা ক্রিকেটারদের।
কদিন আগে ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে খেলেছেন গেইল। গত বছরের এপ্রিলে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার ইঙ্গিত গত পরশু দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। সভাপতি ডেভ ক্যামেরনের কাছে ক্ষমা চাওয়ার পর ব্রাভোকে তিন সংস্করণেই খেলার ছাড়পত্র দিয়েছে বোর্ড। গত নভেম্বরে জিম্বাবুয়ে সফরে গিয়ে নিজের চুক্তি নিয়ে অসন্তুষ্ট ব্রাভো ক্যামেরনকে ‘বিরাট এক গর্দভ’ বলেছিলেন। সঙ্গে সঙ্গেই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল এবং নিষিদ্ধ করা হয়েছিল জাতীয় দলে।
ব্রাভোর ‘মুক্তি’র পর গেইলকে একটু আবেগতাড়িতই মনে হচ্ছে। এ মুহূর্তে ভারতের বেঙ্গালুরুতে আছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির ফেরিওয়ালা বিধ্বংসী এই ওপেনার। সেখানে বসেই তিনি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আকুতির কথা, ‘মেরুন পোশাক পরে ঘরের সমর্থকদের সামনে খেলাটা বেশ রোমাঞ্চকর ছিল। আমার ঠিক মনে পড়ছে না কত দিন দলের বাইরে ছিলাম। আমাকে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলতে দেখে সমর্থকেরা খুশি হয়েছে। আশা করছি, সমস্যা মিটে যাবে আর দেশের হয়ে আরও কিছু ম্যাচ খেলতে পারব। অবশ্যই ২০১৯ বিশ্বকাপে খেলতে চাই।’
ইংল্যান্ডে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে চাইলে অস্বাভাবিক কিছু করে দেখাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। গেইল, নারাইন, ব্রাভো, কাইরন পোলার্ডরা দলে ব্রাত্য হয়ে আছেন। অনেক দিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখের ভিড়। হারতে হারতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে নেমে গেছে তারা। স্বাগতিক ইংল্যান্ডসহ আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল। ১০ দলের বিশ্বকাপের বাকি দুই দল উঠবে বাছাইপর্ব খেলে। সরাসরি বিশ্বকাপ খেলার শেষ চেষ্টাটা করে দেখতে চায় বলেই হয়তো সিডব্লুআই তারকা খেলোয়াড়দের দলে ফেরাতে সমঝোতার পথে হাঁটছে।
দল নির্বাচনের পদ্ধতিতেও পরিবর্তন আনতে চাইছে সিডব্লুআই। কোনো সিরিজের জন্য এখন তারা দল নির্বাচন করে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের নিয়ে। গেইল, ব্রাভো, নারাইনরা ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে না খেলে সারা বিশ্বে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে বেড়ান। রয়টার্স।

ক্যারিবীয়ক্রিকেটেসুবাতাস

চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে চলছে ক্রিকেটারদের ঝামেলা।সংকটে অস্ট্রেলিয়ার ক্রিকেট।একই সমস্যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট খাদের কিনারায় গিয়ে পৌঁছেছে।তবে আঁধার কেটে ক্যারিবীয় উপকূলে দেখা দিয়েছে আলোর রেখা।গলতে শুরু করেছে বোর্ড আর খেলোয়াড়দের সম্পর্কের বরফ।আগামী মাসে ইংল্যান্ড সফরেই উইন্ডিজ দলে দেখা যেতে পারে ক্রিস গেইল, সুনীল নারাইন, ড্যারেন ব্রাভোদের মতো তারকা ক্রিকেটারদের।

কদিন আগে ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে খেলেছেন গেইল।গত বছরের এপ্রিলে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ।সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ বিশ্বকাপে।সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলার ইঙ্গিত গত পরশু দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।সভাপতি ডেভ ক্যামেরনের কাছে ক্ষমা চাওয়ার পর ব্রাভোকে তিন সংস্করণেই খেলার ছাড়পত্র দিয়েছে বোর্ড।গত নভেম্বরে জিম্বাবুয়ে সফরে গিয়ে নিজের চুক্তি নিয়ে অসন্তুষ্ট ব্রাভো ক্যামেরনকে ‘বিরাট এক গর্দভ’ বলেছিলেন।সঙ্গে সঙ্গেই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল এবং নিষিদ্ধ করা হয়েছিল জাতীয় দলে।

ব্রাভোর ‘মুক্তি’র পর গেইলকে একটু আবেগতাড়িতই মনে হচ্ছে।এ মুহূর্তে ভারতের বেঙ্গালুরুতে আছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির ফেরিওয়ালা বিধ্বংসী এই ওপেনার।সেখানে বসেই তিনি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আকুতির কথা, ‘মেরুন পোশাক পরে ঘরের সমর্থকদের সামনে খেলাটা বেশ রোমাঞ্চকর ছিল।আমার ঠিক মনে পড়ছে না কত দিন দলের বাইরে ছিলাম।আমাকে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলতে দেখে সমর্থকেরা খুশি হয়েছে।আশা করছি, সমস্যা মিটে যাবে আর দেশের হয়ে আরও কিছু ম্যাচ খেলতে পারব।অবশ্যই ২০১৯ বিশ্বকাপে খেলতে চাই।’

ইংল্যান্ডে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে চাইলে অস্বাভাবিক কিছু করে দেখাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।গেইল, নারাইন, ব্রাভো, কাইরন পোলার্ডরা দলে ব্রাত্য হয়ে আছেন।অনেক দিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখের ভিড়।হারতে হারতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে নেমে গেছে তারা।স্বাগতিক ইংল্যান্ডসহ আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল।১০ দলের বিশ্বকাপের বাকি দুই দল উঠবে বাছাইপর্ব খেলে।সরাসরি বিশ্বকাপ খেলার শেষ চেষ্টাটা করে দেখতে চায় বলেই হয়তো সিডব্লুআই তারকা খেলোয়াড়দের দলে ফেরাতে সমঝোতার পথে হাঁটছে।

দল নির্বাচনের পদ্ধতিতেও পরিবর্তন আনতে চাইছে সিডব্লুআই।কোনো সিরিজের জন্য এখন তারা দল নির্বাচন করে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের নিয়ে।গেইল, ব্রাভো, নারাইনরা ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে না খেলে সারা বিশ্বে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে বেড়ান।রয়টার্স।