ক্যারিবীয় দুর্গে প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৮ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর করে পাকিস্তান। ৫৯ বছর পর সেই পাকিস্তান প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ানে এ পর্যন্ত আটটি টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনো টেস্ট সিরিজ জিততে পারেনি দুটি দল—শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ক্যারিবিয়ানে লঙ্কানরা তিনটি ও জিম্বাবুইয়ানরা দুটি সিরিজ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজে প্রথম সফরেই সিরিজজয়ী একমাত্র দলটি অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হারানো প্রথম দলও অস্ট্রেলিয়া। বলে রাখা ভালো, বাংলাদেশ কিন্তু দ্বিতীয় সফরেই সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজে বিভিন্ন দলের প্রথম সিরিজ জয়
সিরিজ সাল দল মোট সিরিজ জয় হার ড্র
১ম ১৯৫৫ অস্ট্রেলিয়া ১২ ৭ ৪ ১
২য় ২০০১ দ. আফ্রিকা ৪ ৩ ১ ০
২য় ২০০৯ বাংলাদেশ ৩ ১ ২ ০
৩য় ১৯৭১ ভারত ১১ ৪ ৭ ০
৪র্থ ২০০২ নিউজিল্যান্ড ৬ ২ ৩ ১
৫ম ১৯৬০ ইংল্যান্ড ১৫ ৩ ৮ ৪
৮ম ২০১৭ পাকিস্তান ৮ ১ ৪ ৩