প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) ক্রিকেট পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে জিমি অ্যাডামসকে। দক্ষিণ আফ্রিকার রিচার্ড পাইবাস তিন বছরের দায়িত্ব শেষে ডব্লুআইসিবির সঙ্গে চুক্তি নবায়ন না করায় পদটি ফাঁকা ছিল। গত অক্টোবরে কেন্টের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ফাঁকা ছিলেন ৪৯ বছর বয়সী সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন অ্যাডামস। ক্রিকইনফো।