ক্রমাবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্লভ এক ঘটনার সাক্ষী হয়েছে মাত্রই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ঘটনাটা জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টেস্টের। ম্যাচে দক্ষিণ আফ্রিকার সব ব্যাটসম্যান প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে কম রান করেছেন। ১৩৮ বছরের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ঘটল এ ঘটনা। প্রথম ঘটনাটা মাত্রই ১৫ বছর আগের। ২০০০ সালের নভেম্বরে অভিষেক টেস্টেই বাংলাদেশ গড়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪০০, দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১। এত অল্প রানে গুটিয়ে যাওয়ার দায় ছিল সব ব্যাটসম্যানের। এই তালিকায় প্রায় ঢুকে গিয়েছিল ২০১১-১২ মৌসুমে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টের ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ১০ জন ব্যাটসম্যানই প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে কম রান করেন। ব্যতিক্রম শুধু অধিনায়ক ড্যারেন স্যামি। প্রথম ইনিংসে ৩ রানের পর দ্বিতীয় ইনিংসে স্যামি করেছিলেন ১০।