ক্রাইস্টচার্চ টেস্টের ১ম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪
নিউজিল্যান্ড সিরিজে টেস্ট অভিষেক বাংলাদেশের চার ক্রিকেটারের। এবারের আগে বাংলাদেশ এক সিরিজে তিনের বেশি খেলোয়াড়কে টেস্ট ক্যাপ দিয়েছে সেই ২০০২ সালে শ্রীলঙ্কা সফরে। দুই ম্যাচে সাতজনের অভিষেক হয়েছিল সেবার।
৮৪-৮৫
বাংলাদেশের ৮৪ ও ৮৫তম টেস্ট খেলোয়াড় নাজমুল হোসেন ও নুরুল হাসান। বাংলাদেশের টেস্ট অভিষেকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ জনকে টেস্ট ক্যাপ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
৩৩
সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৩৩ ইনিংস পর ফিফটি পেলেন সৌম্য সরকার। বাংলাদেশের ওপেনার এর আগে সর্বশেষ ফিফটি করেছিলেন গত ৯ মে, ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জের হয়ে আবাহনীর বিপক্ষে। মিরপুরে সেই ম্যাচে ৮৪ রান করেছিলেন সৌম্য।
৯
২০০২ সালে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পেড্রো কলিন্স (৫) ও ভ্যাসবার্ট ড্রেকসের (৪) পর কালই প্রথম বাংলাদেশের বিপক্ষে কোনো দলের দুই ওপেনিং বোলার নিলেন ৯ উইকেট।
১০
২০১৩ সালের হারারে টেস্টের পর এই প্রথম পেসারদের বলে ইনিংসের সব উইকেট হারাল বাংলাদেশ।
৪৭
বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সাতে নেমে নুরুল হাসানের চেয়ে বড় ইনিংস খেলেছেন শুধু সাব্বির রহমান (৬৪*, ইংল্যান্ড, ২০১৬)।
৬
খালেদ মাসুদ, মেহরাব হোসেন, মোহাম্মদ সেলিম, মুশফিকুর রহিম ও লিটন দাসের পর বাংলাদেশের ষষ্ঠ স্বীকৃত উইকেটকিপার হিসেবে টেস্ট খেলছেন নুরুল হাসান।
৮৪.৮৩
নিউজিল্যান্ডে সাকিব আল হাসানের টেস্ট ব্যাটিং গড়। নিউজিল্যান্ডে চার ম্যাচের সাত ইনিংসে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫০৯ রান সাকিবের। নিউজিল্যান্ডে টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৬ রান তামিম ইকবালের।
১২৭
সৌম্য-সাকিবের ১২৭, তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।